শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অবশেষে বিশ্বকাপ দেখা যাবে বিটিভিসহ আরও দুটি চ্যানেলে

খেলাধুলা ডেস্ক:

অবশেষে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটলো। বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া বড় সংকট কেটে গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন ‘বিটিভি’র (বাংলাদেশ টেলিভিশন) পাশাপাশি দেশের শীর্ষ দুই বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘সময় টিভি’ ও ‘টি-স্পোর্টস’-এ সরাসরি সম্প্রচার করা হবে এবারের ফুটবল বিশ্বকাপের সবকটি ম্যাচ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কেনার বিষয়টি সংশ্লিষ্ট তিনটি টেলিভিশন সূত্র নিশ্চিত করেছে।

টি-স্পোর্টসের হেড অব মার্কেটিং আহমেদ রাকিব বলেন, “আমরা বিটিভির কাছ থেকে স্বত্ব নিশ্চিতকরণের চিঠি পেয়েছি। আমরা বিশ্বকাপ খেলা দেখাবো।” একই সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিও খেলা সম্প্রচারের আনুষ্ঠানিক চিঠি পেয়েছে বলে জানা গেছে।

শুরুতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের জন্য একক সম্প্রচারস্বত্ব কিনেছিল। কিন্তু স্থানীয় বাজারে ভ্যাট ও ট্যাক্স মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়ে একপর্যায়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়।

তবে সবশেষ কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতায় স্বত্বমূল্য এক ধাক্কায় অনেকটা কমে আসে। জানা গেছে, চূড়ান্তভাবে এবার স্বত্বমূল্য ৩০ লাখ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার সমান।

টেলিভিশন পর্দার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও খেলা দেখার দারুণ সুযোগ থাকছে এবার। বাংলাদেশে ডিজিটাল বা ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। ফলে মোবাইল ও স্মার্ট ডিভাইসে বাংলালিংকের ওটিটি সেবা ‘টফি’ এবং গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’-এ ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের এবারই প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৩৯ দিনব্যাপী এই মেগা টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ দেশের ১৬টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে। এই ১৬টি ভেন্যুর মধ্যে ১১টিই থাকছে যুক্তরাষ্ট্রে। এছাড়া মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION