বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথন, বয়স কত

আন্তর্জাতিক ডেস্ক:

কিছু প্রাণী মানুষের চেয়ে অনেক বেশি সময় বাঁচে, তবে একটি কচ্ছপ যেন ইতিহাসকে ছুঁয়ে বেঁচে আছে প্রায় দুই শতাব্দী ধরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, সেন্ট হেলেনা দ্বীপের ‘জোনাথন’ নামের একটি সেশেলস জায়ান্ট কচ্ছপ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বয়সী স্থলচর প্রাণী এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জোনাথনের বর্তমান বয়স ১৯৪ বছর। ১৮৩২ সালের দিকে জন্ম নেওয়া এই কচ্ছপটি ব্রিটেনের ভিক্টোরিয়ান যুগ, লন্ডনের টাওয়ার ব্রিজ এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও পুরোনো! বিজ্ঞানসম্মতভাবে ‘আলডাব্রাছেলিস জিগান্টিয়া হলোলিসা’ নামের এই সেশেলস জায়ান্ট কচ্ছপটি বর্তমানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে বাস করছে।

বার্ধক্যের কারণে জোনাথন তার ঘ্রাণশক্তি হারিয়েছে। তবে তার পরও সে বেশ ভালো আছে এবং তার খাওয়ার রুচিও দারুণ বলে জানিয়েছেন স্থানীয় পশুচিকিৎসকেরা। বিশেষজ্ঞরা এখন জোনাথনের ডিএনএ নিয়ে গবেষণা করছেন। কারণ, মানুষের কোষের মতো তার শরীরের কোষগুলো পরিবর্তিত হয় না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, এই গবেষণা থেকে মানুষের দীর্ঘায়ু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছেন গবেষকেরা।

স্থানীয় বাসিন্দাদের কাছে অবশ্য সে ‘জোনো’ নামে পরিচিত। বর্তমানে গভর্নরের বাসভবনের বাগানে আরও তিনটি কচ্ছপের সঙ্গে বেশ শান্তিতেই দিন কাটছে তার। সেখানে ঘাস খাওয়া আর রোদে পিঠ দিয়ে পড়ে থাকাই তার পছন্দের কাজ। আর নিজের জন্মদিনে নিরামিষ কেক কেটে উদযাপন করার জন্যও জোনাথনের বেশ খ্যাতি রয়েছে।

সূত্র: এনডিটিভি

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION