মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ‘বিতর্কিত’ রেফারি ইসমাইল

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোতে জন্ম নেওয়া মার্কিন রেফারি ইসমাইল এলফাত। ৪৪ বছর বয়সী এই রেফারি চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন, যার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে।

মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাত ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন। কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ অফিসিয়াল ছিলেন। এবার এটি তার দ্বিতীয় বিশ্বকাপ।

চলতি আসরে তিনি নেদারল্যান্ডস-জাপানের ২-২ ড্র, স্পেন-উরুগুয়ে ম্যাচ এবং শেষ ষোলো পর্বে ব্রাজিল-নরওয়ে ম্যাচ পরিচালনা করেছেন। তিন ম্যাচে তিনি আটটি হলুদ ও একটি লাল কার্ড দেখান। উরুগুয়ের অগাস্টিন কানোবিওকে ম্যাচের শেষ দিকে বিপজ্জনক ট্যাকলের জন্য লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।

তবে স্পেন-উরুগুয়ে ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ ওঠে, তিনি ম্যাচে অতিরিক্ত রুক্ষ খেলা নিয়ন্ত্রণে কঠোর ছিলেন না। বিশেষ করে ইনাকি উইলিয়ামসের ওপর রদ্রিগো বেন্তানকুরের গুরুতর ট্যাকলের জন্য শুধু হলুদ কার্ড দেখানো নিয়ে প্রশ্ন ওঠে।

ব্রাজিল-নরওয়ে ম্যাচেও একটি স্পষ্ট পেনাল্টি প্রথমে না দেওয়ায় সমালোচনার মুখে পড়েন এলফাত। পরে ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত বদলে ব্রাজিলকে পেনাল্টি দেন। ম্যাচে তিনি ব্রাজিলের পক্ষে আরও একটি পেনাল্টির বাঁশি বাজান। তবে শেষ পর্যন্ত তা ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেনি।

২০০১ সালে ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পান এলফাত। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যুক্তরাষ্ট্রে গেলেও পরে রেফারিংকেই পেশা হিসেবে বেছে নেন। দীর্ঘদিন ধরে তিনি মেজর লিগ সকারে দায়িত্ব পালন করছেন।

এই সময়ে লিওনেল মেসির ম্যাচেও রেফারিং করেছেন তিনি। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি-ন্যাশভিল ম্যাচ পরিচালনা করেছিলেন এলফাত। সেই ম্যাচে পেনাল্টি শুটআউটে শিরোপা জেতে মেসির দল।

এ ছাড়া বিশ্বকাপ, কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপসহ একাধিক বড় টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার একটি ম্যাচেও রেফারি ছিলেন, যেখানে ড্র করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে এলফাতের সহকারী থাকবেন তার স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। চতুর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION