বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল

ভয়েস প্রতিবেদক:
সাড়ে আট ঘন্টা পর সচল হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের যান্ত্রিক ত্রুটি সেরে যাওয়ায় উক্ত ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্হাপক প্রশাসন সাজ্জাদুর রহমান।

আজ বুধবার সকাল ১১টার দিকে মহেশখালী মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উক্ত ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

মাতারবাড়ি কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো: সাজ্জাদুর রহমান জানিয়েছেন, সকালে উক্ত উইনিটে যান্ত্রিকত্রুটি দেখা দেয়ার পর বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটি সরাতে বাংলাদেশী প্রকৌশলীরা কাজ শুরু করে। সন্ধ্যার দিকে প্রকৌশলীরা বিদ্যুৎ কেন্দ্রের মেরামত করার পর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়।

মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে ৬ শত মেগাওয়াট করে মোট ১২ শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION