বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া

বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। বর্তমানে তিনি রয়েছেন আমেরিকায়। সেখান থেকেও প্রায়ই শেয়ার করছেন বিভিন্ন মুহূর্ত আর ভাবনা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন তিনি; পরনে লাল টপ আর বাদামি প্যান্ট। মুখে রয়েছে চিরচেনা সেই মিষ্টি হাসি।

এই ছবির সঙ্গে নিজের একটি ভাবনাও শেয়ার করলেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। সেটা এরকম, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।”

বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে একটি প্রবাদ ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এর মানে হলো, কোনো কাজ করার আগেই ভালো-মন্দ ভেবে নেওয়া উচিৎ। কেননা কাজ করে ফেলার পর আর ভেবে কিছুই করা সম্ভব হয় না। তবে স্পর্শিয়ার পোস্টের মন্তব্য থেকে আঁচ করা যায়, তিনি একটু ভিন্নভাবেই ভাবেন। জীবনের অনিশ্চিত রোমাঞ্চকে অনুভব করতেই বেশি ভালোবাসেন তিনি।

আমেরিকার নিউ ইয়র্কে স্পর্শিয়ার পরিবার থাকে। তাই বছরের বড় একটি অংশ সেখানেই কাটান অভিনেত্রী। কদিন আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখেছেন; জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। এরপর গেরছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের এক্সিবিশন। ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে তার প্রবাসজীবন।

প্রসঙ্গত, স্পর্শিয়াকে এখন দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION