মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক:

চিনের মকিতে চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র হকি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে আজ নিজেদের দ্বিতীয় অনুশীলন সেশন সম্পন্ন করেছে বাংলাদেশ দল। দাউর স্পোর্টস কমপ্লেক্সে অনূর্ধ্ব-২০ ছেলে ও মেয়েদের দল আলাদা দুটি গ্রাউন্ডে তাদের প্রস্তুতি সারে। ১ নম্বর গ্রাউন্ডে ছেলেরা কঠোর অনুশীলনে ব্যস্ত থাকলেও, ২ নম্বর গ্রাউন্ডে মালয়েশিয়ার মেয়েদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে ৪-১ গোলে জয় পেয়েছে মালয়েশিয়া।

তিন কোয়ার্টারের এই বিশেষ ম্যাচটিতে প্রতিটি কোয়ার্টারের স্থায়িত্ব ছিল ১২ মিনিট করে। ম্যাচের শুরুটা দারুণ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারেই নলিমা নুপুরের চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ নারী দল। তবে প্রাথমিক এই ধাক্কা সামলে দ্রুত খেলায় ফেরে শক্তিশালী মালয়েশিয়া। পরবর্তীতে দারুণ নৈপুণ্য দেখিয়ে তারা একে একে লক্ষ্যভেদ করে। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের।

ম্যাচ শেষে দলের হেড কোচ আরিফ আলী মেয়েদের পারফরম্যান্সে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তার মতে, মালয়েশিয়া অত্যন্ত শক্তিশালী ও বড় দল। তাদের বিপক্ষে মেয়েরা যথেষ্ট ভালো লড়াই করেছে। তবে ম্যাচের কিছু কিছু জায়গায় বেশ কিছু দুর্বলতা ও ল্যাকিংস চোখে পড়েছে, যা নিয়ে দ্রুত কাজ শুরুর কথা জানান তিনি।

মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। কোচ আরিফ আলী আশাবাদ ব্যক্ত করেন, মূল লড়াইয়ে মাঠে নামার আগেই এই প্রস্তুতি ম্যাচের ভুল-ত্রুটিগুলো পুরোপুরি শুধরে নিয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION