শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

জট খুলতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের!

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতিতে জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে নবম শ্রেণিতে তোলা হবে।সেক্ষেত্রে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, নাকি অন্য কোনো পন্থায় এই মূল্যায়ন করা হবে, তা এখনও ঠিক হয়নি।বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের এই কথা জানিয়ে চিঠি দিয়েছে ঢাকা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বোর্ড এই চিঠি দিয়েছে।

মঙ্গলবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যাদের এই বিষয়ে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সেই চিঠির সূত্র ধরে ঢাকা বোর্ডের পাঠানো চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বলেছে, করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণ না করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে।এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে এর আগেই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION