মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে প্রকাশিত দশভূজা পএিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশান পূজা মন্ডপ প্রাঙ্গনে এই পএিকার মোড়ক উন্মোচন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ।
এসময় উপস্থিত ছিলেন-জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, স্বপন পাল, উদয় শংকর পাল মিঠু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদাক (ভারপ্রাপ্ত) মিঠুন কান্তি দে, কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশান উন্নয়ন কমিটির আহবায়ক কাঞ্চন দাশ, প্রবীর পাল, দশভূজা পএিকার সম্পাক ও প্রকাশক বলরাম দাশ অনুপম, জেলা পূজা কমিটির কর্মকর্তা রুপন মল্লিক।
ভয়েস/আআ