রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

অনুপ্রবেশের মামলায় জামিন, অন্য মামলায় কারাগারে সাংবাদিক কাজল

ভয়েস নিউজ ডেস্ক:

অনুপ্রবেশের অভিযোগে বিজিবির করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। তবে, যশোর কোতয়ালী থানায় তার নামে দায়ের করা অপর একটি মামলার কারণে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তবে, প্রাথমিকভাবে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

গত ১০ মার্চ থেকে নিখোঁজ সাংবাদিক কাজলকে আজ ভোর রাত ৩টার দিকে বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান দ্য ডেইলি স্টারকে জানান, অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে বিজিবি তার বিরুদ্ধে মামলা করেছে।

সাংবাদিক কাজলকে নিয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের উদ্দেশে রওনা দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ। বিকাল পাঁচটার দিকে তাকে আদালতে তোলা হলে বিজিবির মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। সূত্র:ডেইলী স্টার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION