মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

অভিনেত্রী উর্মিলাকে ‘সফট পর্নো স্টার’ বললেন অঙ্গনা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। নানা বিষয়ে বক্তব্য দিয়ে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবার অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্নো স্টার’ বললেন তিনি।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব নিয়ে সোচ্চার কঙ্গনা। এরপর তারকাদের মাদক ব্যবহার নিয়েও কথা বলেন তিনি। সম্প্রতি শিবসেনার সঙ্গে দ্বন্দ্বে জড়ান এই অভিনেত্রী।

এদিকে উর্মিলা মাতন্ডকর এক সাক্ষাৎকারে কঙ্গনাকে আক্রমণ করেছেন। ‘তানু ওয়েডস মানু’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) খুশি করতে ও নির্বাচনের টিকিট পেতে এমন করছেন বলে দাবি করেছেন তিনি।

এছাড়া কিছুদিন আগে মুম্বাই শহরকে পাকিস্তান শাসিত কাশ্মিরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। এর পরিপ্রেক্ষিতে উর্মিলা বলেন, ‘মুম্বাইয়ের মেয়ে হয়ে নিজের শহর সম্পর্কে এরকম অপমানজনক কথা সহ্য করব না। যখন একজন মানুষ কথা বলে, তখন তিনি সবসময় সত্য বলছেন তা কিন্তু নয়।’

তবে উর্মিলার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ‘বলিউড কুইন’। টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কঙ্গনা বলেন, ‘পুরো সাক্ষাৎকারে তিনি আমাকে খোঁচা দিয়ে কথা বলেছেন। আমার সব সংগ্রামকে বিদ্রূপ করেছেন। তিনি দাবি করেছেন, বিজেপিকে খুশি করতে ও নির্বাচনের টিকিট পেতে এমন করছি। নির্বাচনের টিকিট পাওয়া আমার জন্য কঠিন কিছু নয়— এটি বুঝতে কাউকে বিশেষ জ্ঞানী হতে হবে না। আমাকে জীবন বাজি রাখতে অথবা সম্পদ নষ্টও করতে হবে না।’

উর্মিলা মাতন্ডকরকে সফট পর্নো স্টার সম্বোধন করে কঙ্গনা বলেন, ‘তিনি নিশ্চয় তার অভিনয়ের জন্য পরিচিত নন। বরং, সফট পর্নো করার জন্য পরিচিত। তিনি যদি নির্বাচনের টিকিট পান তাহলে আমি কেন পাব না?’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION