বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দীপিকাও সেই তালিকায়

দীপিকা পাড়োকোন

ভয়েস বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার দীপিকা পাড়–কোনের গুণের শেষ নেই। সফলতার ফিরিস্তি লম্বা। দর্শকের সবচেয়ে পছন্দের নায়িকা, পরিচালক-প্রযোজকদের কাছে সবচেয়ে আস্থাভাজন অভিনেত্রী আর ব্র্যান্ডগুলোর কাছে সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকা তিনি। তারচেয়ে উজ্জ্বল তার মিষ্টি ব্যক্তিত্ব। নিচু গলায় কথা বলা, মিষ্টি হাসির বিনয়ী নায়িকা হিসেবে ভক্তদের হৃদয় জয় করেছেন। ব্যক্তিজীবনের দু-তিনটি প্রেম, সম্পর্ক, বিষণ্বতা সবই নিজ মুখে সবার সামনে মেলে ধরেছেন। সব মিলিয়ে বলিউডের সবচেয়ে ক্লিন ইমেজের তারকা তিনি। কিন্তু সেই দীপিকার ইমেজে এই প্রথম দাগ লেগে গেল।

বলিউডের মাদককান্ডে একের পর এক তারকার নাম উঠে আসছে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তদন্তে এমন তারকাদের নাম উঠে আসছে যে শুনে চোখ কপালে উঠে যায়। ইতিমধ্যে মাদককাণ্ডে জড়িত থাকায় বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার জেলহাজতের মেয়াদ আরও বেড়েছে। এরপর উঠে এসেছে রাকুল প্রীত সিং, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের নাম। এই তিন তারকাকে শিগগিরই সমন পাঠাবে এনসিবি। তবে মাদককাণ্ডে এ মুহূর্তে সবচেয়ে অবাক করার মতো নামটি হলো দীপিকা পাড়ুকোন। এনসিবির ড্রাগ চ্যাট তদন্তে দেখা গেছে ‘এন’, ‘জে’, ‘এস’, ‘ডি’, ‘আর’, ‘কে’র মধ্যে মাদক পরিবহন নিয়ে কথাবার্তা হয়েছে। আর এই ‘ডি’ অক্ষরের পেছনে দীপিকার নাম রয়েছে বলে দাবি করছে ভারতীয় কিছু টিভি চ্যানেল।

শীর্ষস্থানীয় এক চ্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, আগামী সপ্তাহে দীপিকাকে সমন পাঠাবে এনসিবি। ড্রাগ চ্যাটে ‘ডি’, অর্থাৎ দীপিকা ড্রাগ চেয়ে পাঠিয়েছেন ‘কে’-এর কাছে। কে এই ‘কে’? এই ‘কে’-এর নাম কারিশমা, যিনি কেওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে কাজ করেন। দীপিকার জবাবে কারিশমা জানান ‘আছে, কিন্তু আমার বাসায়। আমি এখন বান্দ্রায়।’ কারিশমা আরও বলেছেন, ‘যদি বলেন তো অমিতকে জিজ্ঞেস করতে পারি।’ দীপিকা পাল্টা জবাব দেন ‘হ্যাঁ, প্লিজ।’ কারিশমা উত্তরে বলেন, ‘অমিতের কাছে আছে, সে নিয়ে যাচ্ছে।’

সুশান্তের সাবেক ট্যালেন্ট ব্যবস্থাপক জয়া শাহ আর সাবেক ব্যবসায়িক ব্যবস্থাপক শ্রুতি মোদিকে গত সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় জয়া তাদের জানিয়েছেন নির্মাতা মধু মন্তেনা বার্মার নাম। গতকাল এনসিবি মধু বার্মাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। মধু এ পর্যন্ত নির্মাণ করেছেন ‘উড়তা পাঞ্জাব’, ‘সুপার থার্টি’, ‘কুইন’, ‘মাসান’-এর মতো বেশ কিছু সুপারহিট ছবি।

এনসিবির তালিকায় আছে ২৫ জন বলিউড তারকার নাম। বেরিয়ে আসছে আরও অনেকের নাম। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION