রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বজ্রপাত রোধে লামামুখ বন চৌকি’র উদ্যোগে তাল বীজ রোপন

চট্টগ্রাম ব্যুরো:

বজ্রপাত রোধে লামা বনবিভাগের লামামুখ বন চৌকি’র উদ্যোগে তাল বীজ রোপন করা হয়েছে। শনিবার সকালে অফিস আঙ্গিনায় এ তালের বীজ রোপন কার্যক্রম উদ্ধোধন করেন লামামুখ বন চৌকির স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান। এ সময় বন চৌকির কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

লামামুখ বন চৌকির স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান, বর্ষা মৌসুমে বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে তাল গাছের বিকল্প নেই। তাই প্রত্যেকের বাড়ি, সরকারী বেসরকারী দপ্তরের আঙ্গিনায় দু’চারটি করে তালের বীজ রোপনের আহŸান জানান তিনি। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তাল গাছ বিশেষ ভুমিকা রাখে।

জানাগেছে তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে বাঁচায় এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। অথচ কালের বির্বতনে বাংলাদেশ থেকে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, প্রভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে বজ্রপাতের আঘাতে প্রাণ হারাচ্ছে অংখ্য মানুষ।

এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বাংলাদেশের প্রতিটি এলাকায় বেশি করে বজ্রপাত রোধক উপকারী তাল গাছের চারা ও বীজ রোপনের নির্দেশনা দেন। তার সেই নির্দেশনা ও অনুশাসনকে সম্মান জানিয়ে নিজ উদ্যোগে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় তাল গাছের বীজ রোপন কর্মসূচী হাতে নিয়েছেন লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার। এর অংশ হিসেবে বন বিভাগের লামামুখ বন চৌকি ও আশপাশ এলাকায়ও তালের বীজ রোপন করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION