বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পুলিৎজার জিতলেন তিন কাশ্মিরি সাংবাদিক

ভয়েস নিউজ ডেস্ক:

২০১৯ সালের আগস্টে ভারত শাসিত কাশ্মিরে অভূতপূর্ব পরিস্থিতির ওপর কাভারেজ করে সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন মার্কিন বার্তা সংস্থা এপির তিন সাংবাদিক। টানা কারফিউ, ইন্টারনেট আর মোবাইল বন্ধের মতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরে এই সম্মান পেয়েছেন ফটো সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং চেন্নাই আনন্দ। ফিচার ফটোগ্রাফি শাখায় পুরস্কার জিতেছেন তারা। সোমবার ইউটিউবে সরাসরি সম্প্রচারে এই পুরস্কার ঘোষণা করা হয়।

সাধারণত প্রতিবছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়। তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে ওই আয়োজন বাতিল করে পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা কেনেডি’র লিভিং রুম থেকে ঘোষণা করা হয় এই পুরস্কার।

পরে ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে পুলিৎজার কর্তৃপক্ষ বলেছে, অস্থির কাশ্মিরি জীবনের আকর্ষণীয় ছবি তোলার কারণে এপি’র তিন সাংবাদিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কখনো পথচারীদের আড়ালে লুকিয়ে, কখনো রোডব্লক এড়িয়ে, আবার কখনো সবজির ব্যাগে ক্যামেরা নিয়ে এই তিন সাংবাদিক বিক্ষোভ, পুলিশ আর আধাসামরিক বাহিনীর অভিযান আর প্রাত্যহিক জীবনের ছবি তুলেছেন। ছবি তোলা শেষে তারা স্থানীয় বিমানবন্দরে গিয়ে যাত্রীদের হাতে ফাইল দিয়ে দিল্লিতে এপি’র কার্যালয়ে ছবি পৌঁছে দিয়েছেন।

সোমবার পুরস্কার ঘোষণার পর এক ইমেইল বার্তায় দার ইয়াসিন বলেন, ‘সব সময়ই এটা ছিলো ইদুর-বিড়ালের খেলা। আর এতে করে আমরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতাম যে কখনোই স্তব্ধ করা যাবে না।’ দার ইয়াসিন ও মুখতার খান কাশ্মিরের মূল শহর শ্রীনগরের বাসিন্দা হলেও চেন্নাই আনন্দ জম্মু জেলার বাসিন্দা। আনন্দ বলেন, এই পুরস্কার পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘আমি বিস্মিত আর বিশ্বাসই করতে পারছি না।’

এপি’র প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইট বলেছেন, ওই তিন সাংবাদিকের কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার। তিনি বলেন, ‘কাশ্মিরের অভ্যন্তরের দলকে ধন্যবাদ।’ তাদের কাজের জন্যই মানুষ কাশ্মিরের নাটকীয়তা দেখার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, হিমালয়ের পার্বত্য এলাকা কাশ্মিরের আলাদা আলাদা অংশ শাসন করে থাকে ভারত ও পাকিস্তান। গত বছর ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার। এই পদক্ষেপ ঘিরে ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি দীর্ঘমেয়াদি কারফিউ জারিসহ নাগরিক অধিকার সীমিত করা হয়। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION