শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে

ভয়েস নিউজ ডেস্ক:

আজ ২৫ বৈশাখ। আজ ২৫ বৈশাখ। এদিনে রবীন্দ্রসংগীতশিল্পীরা জানালেন রবীন্দ্রনাথকে নিয়ে নিজেদের ভাবনা।  রবীন্দ্রনাথকে আমি তো আলাদাভাবে দেখি না। তাকে সবসময় ধারণ করি। ফলে জন্মদিন বা মৃত্যুদিন বলে কথা নেই। রবীন্দ্রনাথ আমার চেতনার সর্বাগ্র জুড়ে। তবুও তার জন্মদিনে কিছু অনুষ্ঠানে অংশ নেব। অনলাইনে। এর মধ্যে চ্যানেল আই, বৈশাখী টিভি আমার কথাবার্তা রেকর্ড করে নিয়ে গেছে, গান রেকর্ডিং করে নিয়ে গেছে। আর অনলাইনে কিছু স্টুডেন্টকে গান শেখাই। কালও শেখাব। করোনার ভেতর রবীন্দ্রনাথের একটা কথাই বারবার গুনগুনাই আর তা হচ্ছে ‘আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে।’

দেবলীনা সুর

এ বছরের মতো গত বছরও রবীন্দ্রজয়ন্তী রোজার মধ্যে পড়েছে। এবার আমরা কেউই বাইরে বের হতে পারছি না। তবে কেউ বাইরে বের হতে না পারলেও যারা সুস্থ সংস্কৃতির চর্চা করছি তারা কিন্তু ঘরবন্দি হয়েও সংস্কৃতির চর্চা করে যাচ্ছি। আজ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী। বেশকিছু অনলাইনমাধ্যমে গান করব। এর মধ্যে রবীন্দ্রসংগীত শিল্পী, গানওয়ালা পেজসহ বিভিন্ন চ্যানেলে বাসা থেকেই লাইভে অংশ নেব। এ দিনে বলতে চাই, রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা বরাবরের মতোই আছে। করোনার এ বিপর্যস্ত সময়ে রবীন্দ্রনাথের একটি লাইনই শুধু বলব, ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।’

ঐশী

ছোটবেলায় যখন গান বোঝা শুরু করেছি, তখন বাসায় রবীন্দ্র গান বাজানো হতো। আম্মু গাওয়ার চেষ্টা করত। স্বরলিপি দেখে হারমোনিয়াম বাজানোর চেষ্টা করত। আমার সবসময় একটা গানই মনে পড়ে ‘কতবারও ভেবেছিনু’ এ গানটা ছোটবেলা থেকেই মুখস্থ হয়ে গিয়েছিল। আমার বাবা-মা দুজনই রবীন্দ্রসংগীত পছন্দ করত। একদম রাবীন্দ্রিক ভঙ্গিতেই রবীন্দ্রসংগীত গাইতে পারতাম। রবীন্দ্র গানের সুর বাজলেই আমার মনে অন্যরকম একটা আবহ তৈরি হয়। রবীন্দ্রনাথের গান আমিও গেয়েছি। রবীন্দ্রসংগীতের নতুন একটা গান শিগগিরই প্রকাশ করব।

স্বপ্নীল সজীব

আজ সকালবেলায় ভয়েস অব আমেরিকায় ইন্টারভিউ আছে। দুপুর ৩টায় রবীন্দ্রসংগীত পেজ থেকে অনলাইনে এক ঘণ্টায় লাইভে যাব। এটা ইন্ডিয়ান পেজ। এর বাইরে বেসরকারি টিভি চ্যানেলে যুক্ত হচ্ছি। রাত সাড়ে ৮টা ও সাড়ে ১১টায় দুটি ফেইসবুক লাইভে অংশ নিচ্ছি। এটা এমন একটা সময় যখন কোনো উৎসবই বাইরে গিয়ে করতে পারব না। সবকিছুই ঘরে বসে করতে হচ্ছে। তাই আমিও যতটা পারছি ঘরে বসেই অনলাইনমাধ্যমে পারফর্ম করছি। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION