মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বদর মোকাম মসজিদ কমপ্লেক্স পরিদর্শনে কক্সবাজার মডেল থানার ওসি

বার্তা পরিবেশক:
কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার নবাগত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শেখ মুনির উল গীয়াস। বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর এশার নামাযের পর পরিদর্শন শেষে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাথে এক মতবিনিয় সভায় মিলিত হন।

এসময় তিনি বলেন, মসজিদের কারুকার্জ আমাকে মুগ্ধ করেছে। আমার তিন মাসে কর্মকালীন সময়ে দুটি জুমা ছাড়া প্রতিটি জুমা এখানে আদায় করেছি।

এর আগে এশার নামাযের পর তিনি মসজিদে স্বল্প পরিসরে মুসল্লীদের উদ্দেশ্যে কথা বলেন। এসময় তিনি থানাকে দালালমুক্ত দাবী করে সকলকে আইনী সহায়তায় সরাসরি থানায় আসার আমন্ত্রণ জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ রফিকুল হুদা চৌধুরী।
মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক হান্নান সাউদ বলেন, আমরা এই প্রথম দেখলাম কোন ওসি মসজিদে এসে থানাকে দালাল মুক্ত করার ঘোষনা দিয়েছেন। এজন্য আমরা ওনাকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
কমিটির সাধারণ সম্পাদক হান্নান সাউদ’র পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শমসের মঈন, ওসি (তদন্ত) মোহাম্মদ সেলিম উদ্দিন, মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এ কে রাসেল চৌধুরী, কমিটির নির্বাহী সদস্য এস এম জসিম উদ্দিন, আবু আদনান সাউদ, মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবদুল খালেক নিজামী, সহকারি ইমাম মাওলানা মুফতি এমদাদুল্লাহ ও কমপ্লেক্সের কর্মকর্তা মাওলানা নুরুল হক চকোরী প্রমুখ।

পরিদর্শনকালে মসজিদ কমপ্লেক্স’র গ্রন্থাকার দেখে মসজিদ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান কক্সবাজার সদর মডেল থানার নবাগত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শেখ মুনির উল গীয়াস।  মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION