মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় ৮০০ নারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি জাফর আলম

ছোটন কান্তি নাথ:
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮০০ হতদরিদ্র নারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কক্সবাজার-১ আসনের এমপি এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ শনিবার সকালে ইউনিয়নের সোনালী বাজারে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উজানটিয়া ইউনিয়নের সভাপতি ফাতেমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম, সাধারণ সম্পাদক শাহ জামাল। উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একজন মানুষও যাতে অভুক্ত না থাকেন, সেই ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। যাদের ঘর নেই তাদেরকে ঘর তৈরি করে দিচ্ছেন। আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই এসব কিছু সম্ভব হয়েছে। একইভাবে একজন মানুষও যাতে শীতে কষ্ট না পায় সেজন্য শীতবস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION