মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মরহুম আবদুল করিম কন্ট্রাক্টর’র ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের বিশিষ্ট ঠিকাদার মরহুম আবদুল করিম কন্ট্রাক্টরের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ মার্চ) মরহুমের বাড়িতে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীর মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, ফাতেহা ও এতিম—দুস্থদের মাঝে খাবার বিতরণ।
জানা যায়, মরহুম আবদুল করিম কন্ট্রাক্টর দীর্ঘদিন সফলতার সাথে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সহ—সভাপতি ও মোতায়াল্লীর দায়িত্ব পালন করেন। তিনি শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবদুর রহমানের কনিষ্ট পুত্র। মরহুমের দাদা মরহুম উজির আলী মুন্সী কক্সবাজারের একজন প্রসিদ্ধ জমিদার ও দানবীর ছিলেন। তিনিই কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় কবরস্থানের জমিদাতা। এছাড়া মরহুম উজির আলী মুন্সী বহু ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ২০১৫ সালের ১৮ মার্চ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন মরহুম আবদুল করিম কন্ট্রাক্টর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্খী, আত্মীয়—স্বজন রেখে যান।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন একমাত্র মেয়ে জামাতা বৃহত্তর বামির্জ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মুছা কলিম উল্লাহ, বড় পুত্র জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ব্যবসায়ী আবদুল্লাহ ফয়সাল, সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন রিয়াদ, সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী আশিক আবদুল্লাহ ও ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ উল করিম।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION