শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিজিবি’র অভিযানে গর্জনিয়া থেকে অবৈধ অস্ত্র, কার্তুজ ও বিষ্ফোরক উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ধারাবাহিক অভিযানে মঙ্গলবার (৬ জুলাই) রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল জাকির হোসেন এর বাড়ির পশ্চিম পার্শ্বে কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এমন সংবাদ পেয়ে বিজিবির ক্যাপ্টেন ওমর মুহাম্মদ খালেদিন হৃদয় এর নেতৃত্বে বিজিবি জোয়ানরা ওই স্থানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানের একটি পাহাড়ে তল্লাশী করে দেশীয় তৈরি এলজি বন্দুক ১টি, পিস্তল ১টি (এলজি), বন্দুকের কার্তুজ ৩ রাউন্ড এবং বিষ্ফোরক (দেশীয়)৩ কেজি ২০০ গ্রাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও বিষ্ফোরক রামু থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION