বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

ফেসবুকে লেখালেখি: ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

সিরাজুল ইসলাম

ভয়েস নিউজ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনে ‘মানবজমিন’ পত্রিকার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সদরে তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ফাতেমা পরিবহনের মালিক আবদুস সোবাহানের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে ফাতেমা পরিবহন গাইবান্ধা থেকে ঢাকায় যাত্রী নিয়ে যায়। এ অপরাধে জেলার বিভিন্ন থানা–পুলিশ একাধিকবার এই পরিবহন আটক করে এবং মামলা দায়েরও করা হয়। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক সিরাজুল লেখালেখি করেন। এ নিয়ে ফাতেমা পরিবহনের মালিক আবদুস সোবহান ১২ মে সিরাজুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পলাশবাড়ী থানায় মামলা করেন।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতেও দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সংখ্যা বেড়েই চলেছে। মার্চ থেকে ১০ মে পর্যন্ত ৭১ দিনে এই আইনে মামলা হয়েছে ৪৩টি। এর আগে ২০১৯ সালে বছরজুড়ে এই সংখ্যা ছিল ৬৩।

করোনাকালে দায়ের হওয়া মামলায় পেশাজীবী হিসেবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক। এ সংখ্যা ১২ জন।

সূত্র:প্রথম  আলো অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION