বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

টেকনাফ স্থলবন্দরে ১৯ কোটি টাকার রাজস্ব ঘাটতি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

করোনার প্রভাবে টেকনাফ সীমান্তে বাণিজ্যে গত দুই মাসে প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। এরমধ্যে মে মাসে প্রায় ৮ কোটি ও এপ্রিলে ১১ কোটি টাকা রাজস্ব ঘাটতি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১ জুন) রাজস্ব আদায়ের এই সব তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দীন। তিনি জানান, ২০১৯-২০ অর্থ বছরের মে মাসে ১৫০টি বিল অব অ্যান্ট্রির মাধ্যমে ৫ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা কম আদায় হয়েছে। এতে মিয়ানমার থেকে পণ্য আমদানি হয়েছে ৩৪ কোটি ৯২ লাখ ৩৪ হাজার টাকার।

তবে করোনায় বন্ধ থাকা পশু আমদানি মে মাসের শেষে খুলে দেওয়ায় মিয়ানমার থেকে ১ হাজার ২৮১টি গরু, ৮৫৩টি মহিষ আমদানি করে ১০ লাখ ৬৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়।

এদিকে মিয়ানমারে ২৭টি বিল অব এক্সপোটের মাধ্যমে ৮৫ লাখ ৫২ হাজার টাকার দেশীয় পণ্য রফতানি করা হয়েছে। এছাড়া গত এপ্রিলে ১৪২টি বিল অব অ্যান্ট্রির মাধ্যমে ২ কোটি ৬৯ লাখ ৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়। ওই মাসেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকা কম আদায় হয়। এই মাসে করোনায় পশু আমদানি বন্ধ থাকায় সেই খাত থেকে কোনও ধরনের রাজস্ব আদায় হয়নি।

শুল্ক কর্মকর্তা আবছার উদ্দীন আরও জানান, করোনায় সীমান্ত বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাবে পড়েছে। সারাদেশে সাধারণ ছুটির চললেও শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য সীমিত আকারে বন্দর চালু রাখা হয়েছে। এতে এপ্রিলে পণ্য আমদানি তেমন না হলেও মে মাসে তা কিছুটা বাড়ে। তবুও মাসিক লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি।

ভয়েস/আআ

তবে করোনার প্রভাব কেটে না যাওয়া পর্যন্ত পণ্য আমদানি ও রফতানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগবে বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION