বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গত ৩ মাসে করোনায় ১২৭ সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত তিন মাসে অন্তত ১২৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেনেভা-ভিত্তিক এনজিও প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি) এই তথ্য তুলে ধরেছে। তারা জানিয়েছে, ৩১ টি দেশে এসব সাংবাদিকদের মৃত্যু হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।

পিইসি;র মহাপরিচালক ব্লেইস লেম্পেন এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাস মহামারিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা মানুষকে রোগের ছড়িয়ে পড়া সম্পর্কে জানাচ্ছেন। অধিকাংশ সংবাদকর্মীর মৃত্যু হয়েছে দায়িত্ব পালনের সময় যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণে।
এনজিওটি পরিসংখ্যান অনুসারে, ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অন্তত ১২৭ সাংবাদিকের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এদের মধ্যে এক-তৃতীয়াংশ দায়িত্বরত অবস্থায় ছিলেন। শুধু মে মাসেই মৃত্যু হয়েছে ৭২ জনের।
পিইসি জানিয়েছে, তাদের এই পরিসংখ্যান সাংবাদিকদের জাতীয় সংগঠন, স্থানীয় সংবাদমাধ্যম, বিশ্বের বিভিন্ন দেশে থাকা পিইসি প্রতিনিধিসহ একাধিক সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।
অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে লাতিন আমেরিকায়। এখানে মারা গেছেন অন্তত ৬২ জন। অন্য অঞ্চলে মধ্যে ইউরোপে ২৩, এশিয়ায় ১৭, উত্তর আমেরিকায় ১৩ এবং আফ্রিকায় ১২ জনের মৃত্যু হয়েছে।
লাতিন আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে পেরুতে। এরপর রয়েছে ব্রাজিল ও মেক্সিকো। এই দুটি দেশে ১৩ জন করে মারা গেছেন। ইকুয়েডরে মৃত্যু হয়েছে ১২ জনের।
যুক্তরাষ্ট্রে মৃত সাংবাদিকের সংখ্যা ১২ জন। রাশিয়া ও পাকিস্তানে মৃত্যু হয়েছে ৮ জন করে। যুক্তরাজ্যে ৫, বাংলাদেশে ৪ এবং ৩ জন করে মারা গেছেন বলিভিয়া, ক্যামেরুন, ডমিনিকান রিপাবলিক, ফ্রান্স, ভারত, ইতালি ও স্পেন।
দুজন করে মারা গেছেন আলজেরিয়া, কলম্বিয়া, মিসর, সুইডেন এবং একজন করে মৃত্যু হয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ইরান, জাপান, মরক্কো, নিকারাগুয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, টোগো ও জিম্বাবুয়ে।
খবরে বলা হয়েছে, কয়েকশ’ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকটি সংবাদমাধ্যম সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION