বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

চীনে প্রবল বৃষ্টিতে বন্যা: নিহত ১৮

ভয়েস নিউজ ডেস্ক:

টানা ঝড় বৃষ্টিতে দুর্যোগ নেমে এসেছে চীনের দক্ষিণাঞ্চল। বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর খাওয়া গেছে। অনেকে নিখোঁজ। এ ছাড়া রাস্তা-ঘাট, ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষে লকডাউনের মতো বিধিনিষেধ তোলে নেওয়ার পর দক্ষিণ চীনের পর্যটন অঞ্চলগুলো যখন প্রাণ ফিরে পাচ্ছিল তখনই হানা দিল ঝড়-বৃষ্টি। এতে ব্যাপক-ক্ষতির মুখে পড়েছে ওই অঞ্চল।

জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনের সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভেঙে পড়েছে ১,৩০০’র বেশি বাড়িঘর।

এর মধ্যে স্বশাসিত অঞ্চল গুয়াংজি জুয়াংয়ে ৬ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর একজন এখনো নিখোঁজ। জনপ্রিয় পর্যটন অঞ্চল ইয়াংশুর রাস্তাঘাট ডুবে গেছে। বাঁশের ভেলাতে করে বাসিন্দা, পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার জানিয়েছে, বন্যায় ১ হাজারের বেশি হোটেল প্লাবিত হয়েছে। ৩০টির বেশি পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি হোটেলের মালিক সিনহুয়াকে জানিয়েছেন, টানা বৃষ্টিতে বন্যায় হোটেলের অতিথিদের রুমগুলোতে এখন পানির উচ্চতা তিন ফুটে পৌঁছেছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে হুনান প্রদেশে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর দক্ষিণ-পশ্চিম গুইজু প্রদেশে আটজনের খবর পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় উদ্ধারকারী বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।

কভিড-১৯ এর পর এই দুর্যোগের ফলে চীনের পর্যটন খাত লোকসানের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্যায় অর্থনৈতিক ক্ষতি দাঁড়াতে পারে ৪০০ কোটি ইউয়ান (৫৫ কোটি ডলার)।

জুনের শুরু থেকেই দক্ষিণ চীনে বৃষ্টির ঢল শুরু হয়, সঙ্গে ঝড়ো হাওয়া। টানা বৃষ্টিতে ওই অঞ্চলের ১১০টি নদীর পানির উচ্চতা বিপদ সীমার অনেক ওপরে উঠে গেছে। দক্ষিণাঞ্চল জুড়ে কয়েক দিনের মধ্যে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION