বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

মায়ের টাকা তুলতে খাটিয়া টেনে মাকে নিয়ে ব্যাংকে মেয়ে!

ভয়েস নিউজ ডেস্ক:

ব্যাংকের নিয়ম বলে কথা। তবে নিয়ম রক্ষা করতে এগিয়ে এমন মর্মান্তিক দৃশের সাক্ষী হতে হবে কে জানতো। পেনশনের টাকা তুলতে শতায়ু শয্যাশায়ী মাকে খাটিয়াসহ ব্যাংকে টেনে নিয়ে গেলেন মেয়ে।

ভারতের ওডিশার নৌপাড়া এলাকায় মর্মস্পর্শী এ ঘটনা ঘটেছে বলে জানায় সংবাদ প্রতিদিন।

জানা গেছে, পেনশন তুলতে ব্যাংক ম্যানেজার অ্যাকাউন্টের মালিক শতায়ু এই নারীর সশরীরে হাজিরা চেয়েছিলেন। মেয়ের কাকুতি-মিনতি সত্ত্বেও ম্যানেজারের মন গলেনি। তাই অগত্যা শতায়ু মাকে খাটিয়ায় চাপিয়ে টানতে টানতে ব্যাংকে হাজির করলেন মেয়ে।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। তবে অভিযোগ অস্বীকার করে জেলা কালেক্টর দাবি, ম্যানেজার পরদিন ওই মহিলার বাড়িতে গিয়ে ভেরিফাই করতে চেয়েছিলেন। কিন্তু অপেক্ষা করতে চাননি ওই মহিলা।

করোনায় লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই টাকা তুলতে গিয়েই যত বিপত্তি।

ভিডিওতে দেখা যায়, ৬০ বছরের পুঞ্জমতী দেই তার শতায়ু মায়ের খাটিয়া টানতে টানতে নিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৯ জুন উতকল গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখায় গিয়েছিলেন পুঞ্জমতী। সেখানে তার মায়ের অ্যাকাউন্ট রয়েছে। দেড় হাজার টাকা তুলতে গিয়ে বিপত্তি বাঁধে।

ব্যাংক ম্যানেজার জানান, যার অ্যাকাউন্ট তাকেই আসতে হবে। নয়তো টাকা মিলবে না। এরপরই মাকে টানতে টানতে ব্যাংকে নিয়ে আসেন পুঞ্জমতী দেবী।

অভিযোগ অস্বীকার করে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, একা ম্যানেজার ব্যাংকটি চালান। তার পক্ষে সেদিনই বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা সম্ভব ছিল না। পরদিন যাবেন বলেছিলেন। কিন্তু পুঞ্জমতীর তর সয়নি। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION