বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মহেশখালী খোন্দকারপাড়ার সন্তান নাজিমের পিএইচডি ডিগ্রি অর্জন

নাজিম উল্লাহ,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (USIM) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মহেশখালীর নাজিম উল্লাহ। তাঁর পিএইচডি বিষয় ছিল “ Impact of Mergers and Acquisitions on the Operational Performance and Stability of Islamic and Conventional Banks”.

ড. নাজিম উল্লাহ কক্সবাজার জেলার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি পাস করেন। এরপর ২০০৯ সালে ভর্তি হন মহেশখালী ডিগ্রী কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ২০১০ সালে ভর্তি হন বিবিএ কোর্সে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে (IIUC)। সেখান থেকে বিবিএ সম্পন্ন করে এবং অউটস্টান্ডিং রেজাল্টস এর জন্য ভাইস-চেন্সেলর গোল্ড মেডেল পেয়েছেন।

তিনি উচ্চশিক্ষার জন্য ব্রাইট স্কলারশিপ নিয়ে ভর্তি হন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ইনসাফ ইউনিভার্সিটিতে। সেখান থেকে ২০১৬ সালে ইসলামিক ফিনান্স এ এমএমসি ডিগ্রী অর্জন করেন। এরপর পিএইচডি কোর্সে ভর্তি হন ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ায়। ওই বিদ্যাপীঠ থেকেই তিনি এ বছরের ২০ জুলাই ২০২২ ইংরেজি তারিখে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এতে নাজিম উল্লাহ পিএইচডি সংশ্লিষ্ট সুপারভাইজার প্রফেসর ড. ফৌজিয়াস মাত নুর, ড. জুনাইদাহ্ আবু সেমান, ড. নুর আইন্না বিনতে রামলি এবং ড. আহমেদ ফাদলী নুরুল্লাহ বিন রাসেদীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পিএইচডি করা ড. নাজিম উল্লাহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।

ড. নাজিম উল্লাহ’র বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মাওলানা খাজা আহমদ ও মাতা উম্মে কুলসুম ।

তিনি আইআইইউসি (IIUC) এর ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদের ও আলহাজ্ব মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ইংলিশ প্রফেসর আলহাজ্ব সালাহ উদ্দিনের চাচাতো ভাই এবং বিজিবি সার্জেন্ট মোহাম্মদ খাইরুলের ছোট ভাই। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত। পিএইচডি ডিগ্রী অর্জন করায় মহান আল্লাহর কাছে তিনি বিশেষ শুকরিয়া জ্ঞাপন করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION