বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

বান্দরবা‌নে ইউপি সদস্যকে গু‌লি করে হত্যা

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চাইন ছাহ্লা মারমা (৩৬) কুহালং ইউ‌নিয়‌নের ৫নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য।

স্থানীয়রা জানিয়েছেন, গুলিবিদ্ধ চাইন ছাহ্লা মারমাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এদিকে গোলাগু‌লির পর ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও পুলিশ। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ইউপি সদস্য চাইন ছাহ্লাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় বাকি ছড়া লামার পাড়ার বাসিন্দা মং উসে মারমা। পরে অজ্ঞাত সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। ত‌বে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION