বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বনকর্মীদের সঙ্গে কাঠপাচারকারীদের গোলাগুলি, নিহত ১

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় বনকর্মীদের সঙ্গে কাঠপাচারকারীদের গোলাগুলিতে শহিদুল ইসলাম (১৯) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১লা আগস্ট) ভোরর রাতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক বনায়নের প্লট থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফকিরা খোলা গ্রামে নুরুল আমিনের ছেলে।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত শহিদুল ইসলামের পিটের বাম হাতের সামান্য নিচের দিকে দু্টি গুলির চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, সামাজিক বনায়নের কাঠপাচারকারীদের উপস্থিতি দেখে দায়িত্বরত বনকর্মীরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে কাঠপাচারকারীরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বনকর্মীরাও আত্নরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। পরে কাঠ পাচারকারীরা এলোপাতাড়ি গুলি করতে করতে পালিয়ে যায়। নিহত শহিদুল ইসলাম কাঠপাচারকারীদের গুলিতে মারা যেতে পারে।’
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION