বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কলাতলীতে পর্যটকের’ মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলী হোটেল থেকে সৌরভ সিকদার (৩৪) নামের এক পর্যটকের’ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টারদিকে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলীর ডলফিন মোড় এলাকার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে এ পর্যটকের’ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সৌরভ সিকদার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মাস্টার হাসান শহীদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি/তদন্ত মো: সেলিম উদ্দীন জানান, গত রবিবার নিহত সৌরভ সিকদার তার স্ত্রীকে সাথে নিয়ে ওই রিসোর্টে উঠেন। পরে গলায় রশি বেঁধে ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা করেন। এসময় রশি ছিড়ে রিসোর্টের রুমে পড়ে যায়। পুলিশ খবর পেয়ে এ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন। এসময় স্ত্রীর মৃতদেহটির পাশে ছিল। স্ত্রীর দেয়া তথ্যমতে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এরপরও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION