বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কলাতলী আলম গেষ্ট হাউস থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের কলাতলীর একটি হোটেল থেকে কাউসার (২৬) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে ‘আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়’ এমন চিরকুট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টার দিকে শহরের কলাতলী পর্যটন জোনের ‘হোটেল দি আলম’ এর ৪০৬ নম্বর কক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।কাউসার জয়পুরহাট সদরের সানাউল মাদ্রাসা এলাকার দিঘীপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছেন, কাউসার বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে সেখান থেকে বেশ কয়েকটি চিরকুট পাওয়া যায়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি এবং ওই চিরকুটে হোটেল কর্তৃপক্ষকে হয়রানি না করার কথাও লেখা রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরেই ওই পর্যটক কক্ষটি ভাড়া নেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কক্ষে মেলা চিরকুটগুলো নিহতের লেখা কিনা তাও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION