বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

ভারত-চীন গোলাগুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

ভয়েস আন্তর্জাতিক ডেস্ক:

লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে এ সংঘর্ষ হয়। ভারতীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরিস্থিতি শান্ত করতে চীন ও ভারতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা শিগগিরই বৈঠকে বসছেন। তাদের দাবি, এ গোলাগুলির ঘটনায় দুই পক্ষেরই প্রাণহানি হয়েছে। গত কয়েক দশকের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে এটাই প্রথম প্রাণহানির ঘটনা। তবে সোমবার রাতে চীনা সেনাবাহিনীর কতজন প্রাণ হারিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আরেক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একতরফা ব্যবস্থা না নিতে এবং পরিস্থিতি আরও জটিল না করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।গত মাসের শুরুর দিক থেকে প্যানগং (পূর্ব লাদাখ) এবং নাকু লা (সিকিমের) এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর আসতে থাকে। সে থেকেই দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। তখন থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর প্রচুর সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়। এর মধ্যেই সোমবার মধ্যরাতে গালওয়ান উপত্যকায় দ্দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ভারতীয় বাহিনীর এক কর্মকর্তা ও দুই জওয়ান নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর তরফে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়, “গালওয়ান উপত্যকায় সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলাকালীন দু-পক্ষই সংঘর্ষে লিপ্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই অশান্ত পরিস্থিতি মোকাবিলা করতে দুই দেশের উচ্চপদস্থ সেনা আধিকারিকেরা বৈঠকে বসছেন।” পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর কথা বলা হয়।

চীনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে গিয়ে চীনা সেনাদের ওপর হামলা চালিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION