বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জমির বিরোধের জের ধরে আপন ভাইয়ের বসতবাড়ি ভাংচুর ও হামলা

ভয়েস প্রতিবেদকঃ
কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের বসত বাড়ি ভাংচুর ও লুটপাঠ করেছে ছোট ভাই।

গত মঙ্গলবার (০২ আগষ্ট) প্রকাশ্যে দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের (০৪ নং ওয়ার্ড) দক্ষিণ মূহুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারী আপন ছোটভাই আজিজুল হক আজিজ (৫০) সিএনজি করে একদল লোক নিয়ে বড় ভাই মাহমুদুল হকের (৫২) বাড়িতে লুটপাট ও ভাঙচুর করে নগদ ৪১ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণ সহ বেশ কিছু দামী আসবাবপত্র নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী মাহমুদুল হক একজন ব্যবসায়ী। লিংকরোড বাজারে কসমেটিকের দোকানী যার ফলে প্রতিদিনের ন্যায় সেদিনও দোকানে ছিলেন তিনি ও তার ২ ছেলে সন্তান। এই সময় তার স্ত্রী বাড়িতে একা থাকেন।

আর এমন সময় হামলাকারী এসে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার সময় ইটপাটকেলের টুকরো মাহমুদুল হকের স্ত্রীর চোখে ও পায়ে লেগে গুরুতর জঘম হয়ে আহত অবস্থায় বাড়ির অন্য দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হন। এবং এই বিষয়ে কল করে তার স্বামী মাহমুদুল হককে জানালে তিনি তাৎক্ষণিক ৯৯৯ এ কল করে পুলিশ ডাকলে তাৎক্ষণিক পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে ডায়েরি করে নিয়ে যান। এখন ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের বিরোদ্ধে মামলার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

হামলাকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার থেকে কল দিয়ে তার ব্যবসায় প্রতিষ্টানে আরেক দফা হামলা চালাবেন বলে জানান ভুক্তভোগী মাহমুদুল হক।

এসব অভিযোগের সত্যতা জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত আজিজ জানান তার ভাই মাহমুদুল হকের কাছ থেকে বেশ কিছু টাকা পাবেন। এই টাকা ফেরত চাইলে তা তারা দিতে চাই না। এবং রাগের মাথায় যা হয়েছে এসবের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সব সমস্যা পারিবারিকভাবে মিটমাট করে নেওয়ার জন্য ভাবছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION