বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নদীতে মাছ ধরতে গিয়ে বলগেটের ধাক্কায় নৌকাডুবি: এক জেলে নিখোঁজ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীর শাপলাপুর মুখ বেঁকে নদীতে রাতে মাছ ধরতে গিয়ে বলগেট এর ধাক্কায় নৌকাডুবিতে এক জেলে নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে ৫ই আগস্ট রাত আড়াইটায় মুকবেকী স্লুইচ গেইট সংলগ্ন নদীতে।

স্থানীয়দের ভাষ্যমতে,মুকবেকী নদীতে প্রতিদিনের মত মাছ ধরছিল শাপলাপুর পুইছড়ি পাড়া গ্রামের নাগু মিয়ার পুত্র জয়নাল আবদীন ও তার ভাই গিয়াসউদ্দিন।

শুক্রবার রাতে জালপাতার প্রস্তুুতি নিয়ে ছোট একটি নৌকায় রাত্রী যাপন করছিল ২ভাই। রাত আড়াইটার দিকে কক্সবাজার থেকে উত্তর দিক মুখী একটি পাথর বোঝাই বলগেট মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বলগেট এর নিচে নৌকাটি ডুবে গিয়ে ২ভাইয়ের মধ্যে গিয়াসউদ্দিন প্রাণে বাঁচলেওনিখোঁজ রয়েছে নিবন্ধিত জেলে জয়নাল আবদীন।

ভলগেট এর ধাক্কায় জেলে নিখোঁজ সংবাদটি এলাকায় জানাজানি হলে শনিবার সারাদিন স্থানীয় জেলেরা ঐনদীতে জেলে জয়নাল কে খুজতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জয়নাল আবদিনকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে শাপলাপুর ইউপি চেয়ারম্যান এসএম আব্দুল খালেক চৌধুরী জানান, নিখোঁজ জেলে ৬নং ওয়ার্ড়ের নিবন্ধিত একজন পেশাদার জেলে। ভলগেট এর ধাক্কায় জয়নাল নামের জেলে নিখোঁজের বিষয়টি মহেশখালী থানার অবহিত করা হয়েছ। জেলে জয়নালের লাশ কোন স্থানে জীবিত বা মৃত সন্ধান পেলে শাপলাপুর ইউপি চেয়ারম্যান ও মহেশখালী থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান জানান। নিখোঁজ জেলের চারটি ছেলে সন্তান সন্তান রয়েছে।

নিখোঁজ জেলে জয়নালের স্ত্রী ফাতেমা বেগম জানায়, তার সংসারে চালানোর উপার্জনশীল স্বামী নিখোঁজ হওয়াই ছোট ছোট শিশুদের নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। জেলে নিখুজের ঘটনাটি শুনে উপজেলা মৎস্যজীবী লীগ নেতা মিজানুর রহমানসহ স্থানীয় জেলেরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেছেন উদ্ধারের জন্য ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION