বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ অর্জন করেছে ১৭ পদাতিক ডিভিশন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ রবিবার বিকালে কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশন সেনানিবাসে এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় ইউপি সার্জেন্ট মোঃ কায়ছার হামিদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি (ই) মোঃ সুজন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে, রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোঃ ফখরুল আহ্সান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় কক্সবাজার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION