বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে শরনার্থী ক্যাম্পে বিদেশি পিস্তল সহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক 

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে বিদেশি পিস্তলসহ এক ‘রোহিঙ্গা সন্ত্রাসীকে’ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। রবিবার গভীর রাতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের সি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর। আটক মো. হারুন (২৮) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকের ফজল আহম্মেদের ছেলে।
আজ সোমবার সকালে দেয়া এক প্রেস রিলিজ এ অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর জানান  রোববার রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এসময় এপিবিএন সদস্যরা সন্দেহজনক বাড়ীটি ঘেরা করলে ভিতর থেকে দরজা খুলে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এতে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।পরে এপিবিএন সদস্যরা আটক ব্যক্তির দেহ তল্লাশীকালে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” আটক মো. হারুন সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এডিআইজি হাসান বারী নুর।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION