বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় খালের পানিতে ভাসমান আয়েশা বেগম (১৮) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) বেলা ১১ টারদিকে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় রেজুখালে পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ সোনার পাড়া গ্রামের ঝাউবাগান এলাকার জসিম উদ্দীনের স্ত্রী।
গৃহবধূর শাশুর ফজল আহমদের বরাত দিয়ে স্থানীয় মোক্তার আহমদ কক্সবাজার ভয়েসকে জানান, রবিবার রাত ৮ টারদিকে স্বামী জসিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে রাত ৩টারদিকে স্বামীর খোঁজে নিহত গৃহবধূ আয়েশা বেগম বের হন। সোমবার সকালে স্থানীয় জেলেরা সোনারপাড়াস্থ রেজুখালে পাড়ে পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার ভয়েসকে জানান, খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ও সিআইডি পুলিশের একটিদল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
ভয়েস/আআ