বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার আমিনুল হক, মহেশখালীঃ
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মহেশখালীর কৃতি সন্তান বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা হতে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ রফিকুল ইসলাম আজ ২৩ আগস্ট সকালে মোহাম্মদ নুরুল আবছারকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা হতে আজ ২৩ আগস্ট এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানান যে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬ এর ধারা-৫(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছারকে তিন বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য যে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নুরুল আবছার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার নুরুল ইসলামের গর্বিত সন্তান।
ভয়েস/জেইউ।