বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহি সিএনজিতে থাকা ৪জন আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় হাবিবুল্লাহ নামের আরও একজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল গ্রামের মৃত জয়নাল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৪০), একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫), রামু উপজেলার ফতেখাঁরকুল গ্রামের মনিন্দ্র ধরের পুত্র রিটু ধর (৫১)। অন্য একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ । এছাড়া আহত ব্যক্তি হলে রামু গর্জনিয়া সিকদারপাড়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ (৩০)।
শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েসকে জানান, ‘সকাল ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহি একটি সিনজিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় আহতদের উখিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৪জন মারা যায়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার ভয়েসকে জানান, ‘দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে রয়েছে। বিশেষ করে উক্ত ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতদের মধ্যে ৩জনের পরিচয় নিশ্চিত করা গেছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।’
ভয়েস/আআ