বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার জনতা। মিছিলের মূল শ্লোগান ছিলো অবৈধ হাসিনার সরকার যাবে কোন পথে ফয়সালা হবে রাজ পথে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ও তারেক রহমানকে দেশে ফিরিয়ি আনবো।

মিছিল ও সমাবেশের প্রধান অতিথি জেলা বিএনপির সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী,জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবুবক্কর ছিদ্দিকের নেতৃত্বে জনতার ঢল নামে মিছিলে। মিছিলে মহেশখালী উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে অংশ নেন।

বক্তারা বলেন, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, খাবার কিনার টাকা নাই, একদিন ঘুম ঘুম থেকে উঠে দেখবেন অবৈধ হাসিনার সরকারও নাই। কিন্তু তাদের পালিয়ে যেতে দিবেন না। তাদের সকল অপকর্মের বিচার করতে হবে। জননেতা তারেক রহমানের নির্দেশমতো রাস্তায় থাকুন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সরকার গঠন করেই আমরা রাজপথ ছাড়বো।

ভয়েস/ জেইউ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION