বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার সমুদ্র সৈকত দ্বিখণ্ডিত করে নির্মিত জেটি কেন অপসারণ করা হবে না মর্মে হাইকোর্টের রুল

হাইকোর্ট,ফাইল ছবি

প্রেস বিজ্ঞপ্তি:

পৃথিবীর দীর্ঘতম সৈকত দ্বিখন্ডীত করে কক্সবাজারের ইনানীতে নির্মিত জেটি কেন অপসারনের নির্দেশনা দেওয়া হবেনা মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

এতে প্রতিরক্ষা সচিব ও জেলা প্রশাসক ককসবাজার সহ ৫ জনের বিরুদ্ধে এ রুলনিশি জারী করেছেন মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত ব্যাঞ্চ।বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো.সোহরাওয়ার্দীর ডিভিশন ব্যাঞ্চ। আজ সকালে উক্ত রুলনিশি জারী করে  চার সপ্তার মধ্যে জবাব দিতে বলেছেন আদালত।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেশের প্রত্যেকটা মানুষের অহংকার ও গর্ব এই বিরল প্রাকৃতিক ঐতিহ্য দ্বিখনন্ডীত করে বাঁধ বা জেটি নির্মানের বিরুদ্ধে ককসবাজারের সাধারণ মানুষের সাথে কক্সবাজার নাগরিক ফোরাম, আমরা ককসবাজারবাসী সংগঠন, বাপা,ও অন্যান্য সংগঠন ছাড়াও মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করেছে।
আদালতের এ যুগান্তকারী আদেশ পেয়ে ককসবাজার নাগরিক ফোরামের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে ককসবাজারের পরিবেশ প্রতিবেশ এবং পর্যটনর সমৃদ্ধি রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ মুখর থাকার প্রত্যয় জানান ও রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
উল্লেখ্য জনস্বার্থে রীট মামলাটি ককসবাজার নাগরিক ফোরামের পক্ষে দায়ের করেছেন আনম হেলাল উদ্দিন।আইনজীবি হিসেবে ছিলেন Advocate Md Amir Hossain. রীট নং (10437/22)
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION