বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে জিয়াউর রহমান হত্যার দ্রুত বিচার দাবিতে শিক্ষক সমাজের মানববন্ধন

আবুল বশর পারভেজঃ মহেশখালী:

মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে মরহুম জিয়াউর রহমান (শিক্ষক) হত্যার প্রতিবাদে মহেশখালী উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের যৌথ উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

১লা সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকাল ২টায় মহেশখালী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবিরের সভাপতি ও উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মাহবুব আলম সঞ্চলনায় অনুষ্টিত হয়।

মৌলানা জাকারিয়ার পবিত্র কুরআন তেলোয়াত  এর মধ্য দিয়ে শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন,ছোট মহেশখালী আহাম্মদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মৌ: ছিদ্দীক আজাদ,বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মকছুদ আহমদ,মহেশখালী থানার অফিসার ইনচার্জ  প্রণব চৌধুরী,কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম  মাদ্রসার অধ্যক্ষ মৌ মুবিনুল ইসলাম,কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহমুদুল করিম,পুটিবিলা কা: মাদ্রাসার প্রভাষক মৌ: আবু ছৈয়দ, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ, হোয়ানক আব্দুল মাবুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল ভট্টচার্জ, কুতুবজোম দাখিল মাদ্রসার সুপার মৌ: রেজাউল করিম,মাতারবাড়ী রাজঘাট দাখিল মাদ্রাসার সুপার মৌ: ইদ্রিস ফারুকী কালারমারছড়া দাখিল মাদ্রসার সুপার মৌ: ইব্রাহীম,মহেশখালী কলেজের প্রভাষক এহসানুল করিম, ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রশিদ, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক, মো: মকছুদ মিয়া, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ ,মহেশখালী কলেজের ক্রিড়া শিক্ষক আমিনুল হক,ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম, মাদ্রসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শওকত ওসমান,  হোয়ানক রশিদিয়া মাদ্রসার সুপার জালাল উদ্দিন, ধলঘাটা বদরুল উলুম মাদ্রাসার সুপার মো: আবুতালেব,মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম ইকবাল
,ছোট মহেশখালী মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার মৌ: খাইরুল আমিন, বড় মহেশখালী বালিকা দাখিল মাদ্রসার সুপার মো: কামাল উদ্দীন,শাপলাপুর ষাইটমারা মহিউসসুন্নাহ মাদ্রাসার সুপার নেজাম উদ্দিন,গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব কুমার দে
,পানিরছড়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আনছারুল করিম প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষ, কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক ও সর্বস্থরের জনসাধারণ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এ বক্তারা বলেন, আমারা আজ নিরাপত্তার অসনি সংকেত নিয়ে শিক্ষা প্রতিষ্টানে ক্লাস করি, কোন সময় আর একজন শিক্ষক বা ছাত্র-ছাত্রীকে খুন করার সংবাদ পাই।

এ হত্যা কান্ড সমগ্র মহেশখালীর মানুষকে লজ্জিত ও ঘৃণিত করেছে। স্কুল,কলেজ, মাদরাসার প্রায় ৫শত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা ব্যানার পেষ্টুন সহকারে বিকালে মহেশখালী উপজেলার বটমূলে উপস্থিত হয়ে  মানববন্ধনে মিলিত হয়।

বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ প্রতিবাদে যোগ দিযে প্রতিবাদ জানান।  তারা দাবী করেন মহেশখালী র মানুষের এখন অমর্যাদা পূর্ন ও ঝুকিপূর্ন মনে করে। কোথাও  সম্মানবোধ নেই, আমারা শিক্ষক হিসাবে চরম ভাবে ব্যার্থ, আমাদেরকে দেখলে অন্য দেশের মানুষ ঘৃণা করে।  তারা বলেন আমরা মহেশখালীর এ ঘৃণাভরা কাজে যারা জড়িত তাদের কে দ্রুত আইন শৃংখলা বাহিনী গ্রেফতারের দাবি জানান।

হত্যা কান্ডে জড়িত ব্যক্তি ছাড়া পিছনে যারা কুশলব রয়েছে, পূর্ব পরিকল্পনা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান। এ হত্যা তান্ডের দ্রুত বিচার নিষ্পত্তি করে অপরাধীরা দন্ডিত হলে জিয়াউর রহমানের নৃশংস হত্যা থেকে মুক্তি পাবে এ এলাকার শিক্ষক সহ সাধারণ জনগণ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION