বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তি নিহত

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী হোয়ানক ও কালারমার ছাড়া ইউনিয়নের সিমানার সাবেক মেম্বার নজির আহমেদেরপশ্চিম পাশে ছরারলামায় জমি সংক্রান্ত বিরোধ জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর শুক্কুর (৬৫) নামের এক ব‍্যক্তি নিহত হয়েছেন।

২ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একজন পল্লী পশু চিকিৎসক এবং হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়া গ্রামের বদিউর রহমানের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জমি ক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিজ্জির পাড়া গ্রামের জয়নাল ডাকাত ও জাফর আলম এর নেতৃত্বে হামলা চালালে আবদু শুক্কুর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী । নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION