বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

তেহরানে মেডিকেল সেন্টারে বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানের উত্তরে একটি মেডিকেল সেন্টারে বড় ধরনের বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছয়জন।মঙ্গলবার সিনা আথার নামের ওই ক্লিনিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে, প্রেসটিভির খবরে ১৯ জনের মৃত্যুর কথা বলা হয়।

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, তেহরান বিস্ফোরণের সঙ্গে নাশকতার যোগ নেই। এটি একটি দুর্ঘটনা। গ্যাস লিকের কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করেন।

উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জনই নারী। বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ক্লিপিং পোস্ট হয়। একটি ভিডিওতে উত্তর তেহরানের ওই মেডিকেল ক্লিনিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গত সপ্তাহে তেহরানের একটি সামরিক অঞ্চলের কাছে বিস্ফোরণ ঘটেছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি গ্যাস স্টোরেজের ট্যাংক লিক করেই ওই বিস্ফোরণ ঘটেছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যদিও ইরানের রাজধানী তেহরানের পূর্বে আলবোরজ পর্বতমালার কাছে বিকট ওই বিস্ফোরণের ঘটনা ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে।

স্যাটেলাইট ছবি থেকে ধারণা, ওই এলাকায় মাটির নীচে ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণটি ঘটেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION