বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, ২৯৪৯জন আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ২৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন।

শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৭৭টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি। এ নিয়ে মোট পরীক্ষা হলো ৯ লাখ ১৮ হাজার ২৭২টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী আট জন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ এক হাজার ৭৯৯ জন এবং নারী ৪৭৬ জন; এদের মধ্যে পুরুষ ৭৯ দশমিক শূন্য আট শতাংশ এবং নারী ২০ দশমিক ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৩ জন হাসপাতালে এবং ১৪ জন বাড়িতে মারা গেছেন।

অঞ্চল বিবেচনায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে দুই জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

বয়স বিবেচনায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন রয়েছেন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিবেচনায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে দশমিক ৬২ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক দশমিক ১৪ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন দশমিক ২৫ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত দশমিক ৩০ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ দশমিক ৬৮ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ দশমিক ৮০ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সীদের হার ৪৩ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৯৩ জন, আর ৭৬৮ জন আইসোলশন থেকে ছাড়া পেয়েছেন। ৩৪ হাজার ৯১৫ জন এখন পর্যন্ত আইসোলেশনে গিয়েছেন এবং ১৭ হাজার ৭২৩ জন ছাড়া পেয়েছেন। বর্তমানে আেইসোলেশনে রয়েছেন ১৭ হাজার ১৯২ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন দুই হাজার ৬০০ জন, আর তিন লাখ ৮৯ হাজার ১৯১ জন এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন দুই হাজার ১৬৯ জন, আর তিন লাখ ২৫ হাজার ৬৪৪ জন মুক্ত হয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৬৩ হাজার ৫৩৭ জন

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION