বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সাই পল্লবীর সঙ্গে রোমান্স করবেন আমির পুত্র?

বিনোদন ডেস্ক:
আমির খান ও রিনা দত্ত দম্পতির বড় ছেলে জুনায়েদ খান। ‘মহারাজ’ শিরোনামে একটি বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে তার। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

এসবই পুরোনো খবর। নতুন খবর হলো, অভিষেকের আগেই তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জুনায়েদ। তার নায়িকা দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জুনায়েদ তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বলিউডের এই সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী। এটি পরিচালনা করবেন সুনীল পাণ্ডে। প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনি। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন সাই পল্লবী। সিনেমাটিতে রোমান্স করবেন সাই পল্লবী-জুনায়েদ। খুব শিগগির নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে টাইমস অব ইন্ডিয়া জানায়, জুনায়েদের দ্বিতীয় সিনেমায় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুরের সঙ্গে জুটি বাঁধবেন। তামিল ভাষার ‘লাভ টুডে’ সিনেমা হিন্দি রিমেক হচ্ছে। আর এতে জুটি বাঁধবেন জুনায়েদ-খুশি। তামিল ভাষার সিনেমাটি পরিচালনা করেন প্রদীপ। হিন্দি রিমেকের বিষয়টিও এ নির্মাতা নিশ্চিত করেন। তবে জুনায়েদ কিংবা খুশি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। তামিল ভাষার এ সিনেমা গত বছরের ১৫ জুলাই মুক্তি পায়। বর্তমানে সাই পল্লবীর হাতে তামিল ভাষার নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ রয়েছে। এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION