মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

হাসি মুখ ফাউন্ডেশনের সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান

প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলার অন্যতম রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন সমুদ্রসৈকতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। বুধবার বিকালে উখিয়া উপজেলার সোনার পাড়া এলাকার বিস্তৃত সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান চালানো হয়। এতে হাসিমুখ ফাউন্ডেশনের শতাধিক সদস্য  অংশ নেয়।

গত শনিবার রাতে হঠাৎ করে কক্সবাজার সমুদ্র অঞ্চলে ভেসে আসে বিপুল পরিমাণ বর্জ্য। এসব বর্জ্য কক্সবাজার শহরের নাজিরাটেক থেকে হিমছড়ি পর্যন্ত ভেসে আসে। এসব বর্জ্য উখিয়ার সোনার পাড়া সমুদ্র পয়েন্ট ছাড়াও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এসব বর্জ্য সাগরের জোয়ারের পানিতে সমুদ্র সৈকতে বিভিন্ন ধরণের বর্জ্য জমা হয়ে যায়। তাই এসব অঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে  তরুণদের সাথে নিয়ে হাসি মুখ ফাউন্ডেশনের সদস্য ও উপদেষ্টা বৃন্দরা সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান পরিচালনা করেন।

এতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ্ সাকিব, ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, বিবিসি এ্যাকশন মিডিয়া কর্মী মো: ইমরান সোহেল, ব্যাংকার জিয়াউল হক জিয়া, এডভোকেট মাসুম রেজা এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ও অন্যান্য সদস্যরা।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বলেন, “আমরা সব সময় ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে থাকি। আমাদের সদস্যরা সব সময় সমাজকল্যাণ ও জনকল্যাণ মূলক কাজে লিপ্ত থাকেন”। সমাজ তথা দেশের উন্নয়নমূলক কাজ যেন এভাবে চালিয়ে যেতে পারেন তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION