বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সরিষা নারকেল চিংড়ি রেসিপি

লাইফষ্টাইল ডেস্ক:

চিংড়ি দিয়ে মজাদার অনেক পদই রান্না করা যায়। সরিষা নারকেল দিয়ে চিংড়ির এই রেসিপি দেখে নিতে পারেন-

উপকরণ: ৭৫০ গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি, ২-৩ চা চামচ ধনেগুঁড়া, ১ চা চামচ মেথি, ২ চা চামচ গোলমরিচ, ৭টি কারিপাতা, ২টি তাজা লেবুর রস, ৩ চা চামচ সরিষা, ২-৩টি পেঁয়াজ বাটা, ৮ কোয়া রসুন ছড়ানো ও সুন্দর করে কাটা, ২ চা চামচ তাজা খোসা ছড়ানো বাটা আদা, ২ টেবিল চামচ পাপরিকা, ১.৫ চামচ মরিচ গুঁড়া, ১-২ চা চামচ হলুদ গুঁড়া, লবণ প্রয়োজনমত, ৪টি তাজা কাঁচা মরিচ, ২ কাপ নারকেল দুধ (মিষ্টিবিহীন), ভেজিটেবিল তেল আন্দাজমতো।

রান্না প্রণালি:

চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। ছোট ফ্রাইপ্যানে মাঝারি আঁচে তাতিয়ে নিয়ে তার মধ্যে ধনেগুঁড়া, গোলমরিচ এবং মেথি দিয়ে এক মিনিট ধরে নেড়ে আলতোভাবে ভাজুন।

গ্রিন্ডারে পিষে কারিপাতাসহ সব দিয়ে ও ভালোভাবে গ্রাইন্ড করুন। ফ্রাইং প্যানে তেল গরম করুন এবং তাতে সরিষা দিন। যখন সেগুলো পট পট শব্দ করবে তখন পেঁয়াজ ও রসুন মিশিয়ে দিন।

নাড়তে থাকুন। আদা দিয়ে আবার নাড়ুন। এবার দেড় কাপ পানি, পাপরিকা, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, গোটা মরিচ, গুঁড়া মসলা এবং লেবুর রস যোগ করুন।

ফুটন্ত গরম করে ৫ মিনিট ধরে অল্প তাপে রান্না করুন। আপনার গ্রেভি প্রস্তুত। এবার নারকেল দুধ দিয়ে নেড়ে দিয়ে পরিবেশন করুন।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION