বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

করোনার বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে বার্লিনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে পুরো বিশ্ব। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশগুলো। এখন পর্যন্ত সফল ও কার্যকরী কোনও প্রতিষেধক না আসায় বিশ্বব্যাপী ২১৩ দেশে দাপটের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে করোনাভাইরাস।

যেহেতু কোনও প্রতিষেধক নেই, তাই এই ভাইরাস থেকে বাঁচতে আক্রান্ত প্রায় সব দেশেই কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কিন্তু জার্মানির বার্লিনে মানুষ এবার এসব বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে এসেছেন। দেশটির প্রায় ১৭ হাজারের বেশি মানুষ একত্রিত হয়ে বিশাল এক প্রতিবাদ সমাবেশে করেছেন। বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক না পরার কারণে সমাবেশে যোগদান করা বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করেছে পুলিশ। স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে এক আয়োজকের বিরুদ্ধে পুলিশ অভিযোগও দায়ের করেছে।

এই মুহূর্তে জার্মানিতে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন বিধিনিষেধ জারি রয়েছে। এর মধ্যে রয়েছে- প্রত্যেককে অবশ্যই দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

যেখানে এমন দূরত্ব মানা সম্ভব হবে না সেখানে মুখে মাস্ক পরিধান বাধ্যতামূলক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION