সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

টাইগারকে ভুলে প্রভাসে মজলেন দিশা পাটানি?

বিনোদন ডেস্ক:
অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি দীর্ঘ প্রায় অর্ধ যুগ ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু বিয়ের কথা শুনলেই নাকি গায়ে জ্বর আসত টাইগারের। সংসার করতে চাইতেন দিশা। এ নিয়ে দুপক্ষ একমুখী না হওয়ায় ভেঙে যায় এত দিনের সম্পর্ক।

টাইগারের সঙ্গে বিরহের রেশ কাটতে না কাটতেই দিশার জীবনে আসে নতুন প্রেম। প্রেমিক শরীরচর্চার সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্স।

বর্তমানে অ্যালেক্স এর সামাজিক মাধ্যম পাতাজুড়ে শুধুই দিশার ছবি। মুম্বাই শহরের আনাচকানাচে ঘুরতে দেখা গেছে তাদের। কিন্তু সেই দিশাই টাইগার থেকে আলেকজান্ডার- সবাইকে ভুলে প্রভাসে মজলেন।

এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাস অভিনীত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি। ইতোমধ্যে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে নাগ অশ্বিনের এই ছবি। ‘বাহুবলী’র পর থেকে প্রভাস ক্যারিয়ারে একের পর এক ব্যর্থতা একাই ঢেকে দিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’।

তার পরই দিশা হাতে লিখেছেন ‘পিডি’। গুঞ্জন, ‘কল্কি’ ছবির শুটিংয়ের সময় থেকে কাছাকাছি আসেন দিশা ও প্রভাস। শুটিংয়ের পর একসঙ্গে আড্ডা মারতেন তারা। শুধু তাই নয়, হায়দরাবাদের নানা রেস্তোরাঁ ও ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যেত তাদের।

তারপরই অভিনেত্রী হাতে পি ডি লেখা দেখা নেটাগরিকদের একাংশের ধারণা এটা ‘প্রভাস’কে নিয়েই। যদিও নিজের বা হাতের এই লেখা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি দিশা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION