বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

দেশে করোনায় ১৩৫৬ জন আক্রান্ত, মৃত্যু ৩০ জন

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছেন। করোনায় এ পর্যন্ত মোট মারা গেলেন ৩ হাজার ১৮৪ জন। ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৩৭ হাজার ৯০৫ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৪৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৫৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৯১ শতাংশ। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগেহ শনাক্তের হার ২৫-এর ওপরে ওঠেনি।

সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৩৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত ১১ লাখ ৯৩ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ১০২ জন শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন জন এবং নারী ৫ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী ৩ জন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭ জন এবং বাড়িতে ৩ জন মারা গেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION