বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

মহাকাশচারী বব বেনকেন’ তোলা ছবি ভাইরাল

ভয়েস নিউজ ডেস্ক:

একটি নিখুঁত সূর্যোদয়ের ছবির জন্য ফটোগ্রাফাররা কত অপেক্ষা করে থাকেন, কোথায় কোথায় পৌঁছে যান। কিন্তু কখনও মহাকাশে কেমন করে সূর্যোদয় হয়, তার ছবি দেখেছেন? এমনই কিছু ছবি পোস্ট করলেন নাসার মহাকাশচারী বব বেনকেন।

বব তার ভেরিফায়েড টুইটারে গত সপ্তাহের মঙ্গলবার চারটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নিকষ কালো অন্ধকার আকাশের বুকে সরু বাঁকা এক ফালি আলোর রেখা।

সেই এক ফালি রেখার মাঝখানে ফুটে উঠছে একটি উজ্জ্বল আলোকবিন্দু। পরের ছবিগুলিতে সেই বিন্দু আরও স্পষ্ট ও উজ্জ্বল হচ্ছে।

ছবিগুলি স্পেস স্টেশন থেকে তোলা। যেখানে এখন রয়েছেন মহাকাশচারী বব বেনকেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এই স্পেস স্টেশন।

মহাকাশচারীরা প্রতিদিন একাধিক বার করে এই সূর্যোদয় দেখেন। কিন্তু তারা হয়তো সেই ছবি টুইটারে পোস্ট করার কথা ভাবেননি। বব এই ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION