বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

করোনায় ২৪ ঘন্টায় ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৬১৭জন

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৫৫৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮৭১ জন।

তিনি আরো জানান, সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১ টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৪ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও নারী ১৩ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে তিন জন করে ছয় জন, খুলনা বিভাগে সাত জন, সিলেট বিভাগে চার জন, রংপুর বিভাগে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন, বাড়িতে তিন জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উর্ধ্বে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮১৩ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬০ হাজার ২০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪০ হাজার ৩১২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭০৮ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION